বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ড আওয়ামী উদ্যোগে আগামী ১ লা ফেব্রুয়ারী বগুড়া ০৬ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রাগেবুল আহসান রিপুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠিত হয়। আজ ১০ জানুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যায় বগুড়া শহরের মালতিনগর স্কুল মাঠে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন ১১ নং পৌর আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তিনি তার বক্তব্যে বলেন, করতোয়া নদী ড্রেজিং ও দুপাড়ে ওয়ার্ক ওয়ে নির্মান, বগুড়ায় অর্থনৈতিক জোন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন সহ শহরের মাঝ হতে রেল লাইন বিকল্প পথে সরানো, বগুড়ার যানজট নিরসন, বগুড়ার দুটি কাঁচা সবজী পাইকারী বাজার শহরের বাহিরে নিতে কাজ করবেন বলে তিনি অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে দাবি জানাবেন। বগুড়া স্টেডিয়ামকে আধুনিকিকরন সহ উন্নত মানের স্টেডিয়াম নির্মান ও বর্তমান স্টেডিয়ামে গ্যালারী নির্মানের চেষ্টা করবেন।মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডঃ আমানউল্লাহ, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, জহুরুল ইসলাম বুলবুল,বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, সামস্ উল আলম জয়, এ্যাডোনিস বাবু তালুকদার,হোসেন আলী, যুবনেতা এজাজুল হক ডনেল, জহিরুল ইসলাম মানিক,আকতারুল আলম শাহীন,আলী হোসেন বাবু, আহসান হাবিব, গোলাম রব্বানী। এছাড়াও সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।