বগুড়ায় কেকে কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করেন কালের কণ্ঠের বগুড়া প্রতিনিধি জে এম রউফ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠ শুভসংঘের জেলা কমিটির সভাপতি ডা. সিরাজুল হক ফাইন। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু।
উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর ও রেজাউল হাসান রানু, সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, আব্দুর রহিম বগরা, মোহন আখন্দ, বগুড়া ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাফ উদ দৌলা ডিউক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া শুভসংঘের সহসভাপতি ও মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিক আমিন কাজল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এসএম মিল্লাত ও বগুড়া শুভসংঘের সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ।