বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পলিগাথী যুব সমাজের উদ্যোগে স্বীতার্থদের মাঝে কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম চঞ্চল। সহ-সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য মশিউর রহমান, শিবগঞ্জ উপজেলা যুবলীগ অন্যতম সদস্য এম এম তৌহিদ হোসেন, বুড়িগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আলীম, নামুজা ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি সাইদুর ইসলাম, যুবলীগ নেতা রাশেদুজ্জামান বাবু, বুড়িগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন, বুড়িগঞ্জ সিএনজি স্ট্যান্ড শাখার সভাপতি ওমর ফারুক, ব্যবসায়ী নাজমুল সহ পলিগাথী যুব সমাজের সকল সদস্যবৃন্দ।