শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় হেরোইনসহ যুবক গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বগুড়ায় ১৮০ গ্রাম হেরোইনসহ নাজমুস সাদাত মুন (৩৯) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷

নাজমুস চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দারিয়াপুর গ্রামের এ কে এম কামরুজ্জামানের ছেলে।

র‍্যাব-১২ বগুড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, নন্দীগ্রামের মথুরাপুরে সিংড়া সীমান্ত ঘেঁষে নাজমুস মাদকদ্রব্য বিক্রি করার জন্য অবস্থান করছেন। এর ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে নাজমুসকে প্রথমে আটক করে দেহে তল্লাশি চালানো হয়। এ সময় ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। অভিযানের সময় নাজমুসের কাছে থাকা নগদ ৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড লিডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার নাজমুসের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে। সেখান থেকে তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023