শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় আ’লীগের নির্বাচনী কর্মী সমাবেশ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

বগুড়া পৌরসভার  ৫,৬ ও ২০ নং ওয়ার্ড আওয়ামী উদ্যোগে আগামী ১ লা ফেব্রুয়ারী বগুড়া ০৬ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রাগেবুল আহসান রিপুর সমর্থনে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। আজ ০৮ জানুয়ারী (রবিবার) সন্ধ্যায় বগুড়া শহরের চেলোপাড়া করতোয়া মার্কেটের সামনে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর  রহমান মজনু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী  লীগ মনোনিত প্রার্থী  রাগেবুল আহসান রিপু। তিনি তার বক্তব্যে বলেন, বগুড়ার যানজট নিরসনে, বগুড়ার দুটি কাঁচা বাজার শহরের বাহিরে নিতে কাজ করবেন বলে তিনি অঙ্গিকার করেন।  তিনি বগুড়ার বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে দাবি জানাবেন। বগুড়া স্টেডিয়ামকে আধুনিকিকরন সহ উন্নত মানের স্টেডিয়াম নির্মানে ভুমিকা রাখবেন বলে কর্মী সভায় উল্লেখ করেন।  কর্মী সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রদীপ কুমার রায়,সদস্য এ্যাডঃ নরেশ মুখার্জ্জী, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ডাবলু। এছাড়াও সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023