শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শক্তি প্রদর্শনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যুদ্ধজাহাজ মোতায়েন করলেন পুতিন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
Russian President Vladimir Putin attends a videoconference with Russian Defense Minister Sergei Shoigu and Igor Krokhmal, commander of the frigate named "Admiral of the Fleet of the Soviet Union Gorshkov", in Moscow, Russia, Wednesday, Jan. 4, 2023. Putin on Wednesday sent a frigate off to the Atlantic Ocean armed with hypersonic Zircon cruise missiles. (Mikhail Klimentyev, Sputnik, Kremlin Pool Photo via AP)

আটলান্টিক এবং ভারত মহাসাগরের দিকে তৎপরতা বৃদ্ধি ও সামরিক শক্তি প্রদর্শনের লক্ষ্যে হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত আটলান্টিক এবং ভারত মহাসাগরের দিকে মোতায়েন করা ওই রুশ যুদ্ধজাহাজের নাম অ্যাডমিরাল গোর্শকভ। বুধবার প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধজাহাজের মোতায়েন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি অনুষ্ঠানে অংশ নেন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ফ্রিগেটের কমান্ডার ইগর ক্রোখমালও এতে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে অ্যাডমিরাল গোর্শকভকে যুদ্ধ পরিষেবা শুরু করার নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন।

এর আগে তিনি বলেন, ‘জাহাজটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল সিস্টেম ‘জিরকন’-এ সজ্জিত। মাতৃভূমির কল্যাণের জন্য আমি ক্রুদের সাফল্য কামনা করতে চাই।’

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ফ্রিগেটটি আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরে অবস্থান করবে। তিনি আরও বলেন, যুদ্ধজাহাজটি ‘সমুদ্রে ও স্থলে শত্রুর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং শক্তিশালী হামলা’ চালাতে সক্ষম।

তার দাবি, যুদ্ধজাহাজে থাকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে পারে এবং এর পাল্লা ১ হাজার কিলোমিটারেরও (৬২০ মাইল) বেশি।

হাইপারসনিক অস্ত্র মূলত শব্দের পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে। রাশিয়া গত বছর যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে জিরকন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। কারণ যুক্তরাষ্ট্র এবং চীনের মতো দেশগুলোর সাথে পাল্লা দিয়ে হাইপারসনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা করছে মস্কো।

সের্গেই শোইগু বলেন, ‘রাশিয়ার প্রতি হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে একত্রে সহায়তামূলক কাজ করাই হবে এই মিশনের মূল লক্ষ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023