১লা জানুয়ারি রোববার বগুড়া গাবতলীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম পিন্টু সরকার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল বাকী পাইকার, অধ্যক্ষ রোজিনা আকতার নাইস, বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম রন্টু, শিক্ষক বিলু মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব আজিজুর রহমান সুমন, সদস্য মোশিউর রহমান বিপ্লব, গাবতলী শাখার ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুর রহমান রনি, সাধারণ সম্পাদক পবন সরকার, গ্র্রন্থাগারিক আঃ বাকী প্রমুখ। এদিকে, গাবতলী পাইলট হাইস্কুলে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি মোমিনুল হক শিলুর সভাপতিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার পিন্টু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল বাকী পাইকার, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এমদাদুল হক। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোর্শেদ খাজা, অভিভাবক সদস্য আমিনুল আকন্দ, আব্দুল মান্নান, নাজমা বেগম, শরিফুল ইসলাম ভুট্টো, শিক্ষক রিয়াদুল ইসলাম প্রমুখ। অপরদিকে, বগুড়া গাবতলীর নাড়–য়ামালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আ: গফুর মন্ডল, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা, সহকারী শিক্ষক জিন্নাতুল ইসলাম পিস্তল, ওয়েদা মাজেদ, ঝুনু রায়, তাপস কুমার, বাবলু, রহিম উদ্দিন, গাজিউল, লাইজু আকতার, আবুল হোসেন, আনোয়ারুল ইসলাম, কমিটির সদস্য আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, ইউপি সদস্য রাকিবুল হাসান রকি, ইকবাল হাসান সবুজ, হৃদয় হাসান গোলজার, সমাজসেবক আমিনুল, ফাইজুল, সাকিল প্রমুখ।