গতকাল শনিবার রাতে দুপচাঁচিয়া প্রেসক্লাবের নয়া কমিটির নিকট দায়িত্ব ভার হস্তান্তর উপলক্ষে এক সভা ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সহ-সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক কে.এম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ পোদ্দার, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, অর্থ সম্পাদক অসীম কুমার দাস, কার্যনির্বাহী সদস্য একেএম জাহাঙ্গীর আলম, মঈন খান, মেশকাতুর রহমান, এটিএম সামাদ কোব্বাত প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন। পরে পুনঃরায় নির্বাচিত সভাপতি গোলাম ফারুক ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে.এম বেলালের নিকট ক্লাবের সকল দায়িত্ব ভার হস্তান্তর করেন, বিদায়ী সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন।