শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ক্ষেতমজুর সমিতি বগুড়ার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি 

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
৬০ বছর হলেই শ্রমজীবী মজুরদের পেনশন প্রদান, পল্লী রেশন চালু, গ্রামীণ কর্মসূচি ও বরাদ্দে লুটপাট বন্ধের দাবীতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় বগুড়ার সাতমাথায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ এর সভাপতিত্বে এবং বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়ার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, ক্ষেতমজুর সমিতি বগুড়ার সহ-সভাপতি আব্দুস সামাদ প্রাং, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, উদীচী বগুড়ার সহ-সভাপতি এ্যাড লুৎফর রহমান, যুব ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ রবিন, ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “দেশে প্রায় ৬ কোটি মানুষ ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী। সংখ্যাগরিষ্ঠ এই বৃহৎ অংশ আজ সমাজে সবচেয়ে শোষিত, বঞ্চিত ও অবহেলিত। তাদের জীবনে খাদ্য, স্বাস্থ্য ও বাসস্থানের কোনো নিরাপত্তা নেই। দিনমজুর ও গ্রামীণ শ্রমজীবীরা যতক্ষণ শরীরে শক্তি থাকে ততক্ষণ গতর খেটে জীবন চালায়। কিন্তু বয়স্ক অবস্থায় তাদের জীবন আর চলে না। তখন তারা না খেয়ে, বিনা চিকিৎসায় জীবন কাটায়। দুঃখ কষ্টের সীমা থাকে না তাদের। তাই এসব শ্রমজীবী মানুষের বয়স ৬০ বছর হলেই তাদের পেনশনের আওতায় এনে মাসিক ১০ হাজার টাকা প্রদান করতে হবে।” এছাড়া গ্রাম ও শহরের গরীবদের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং গ্রামীণ প্রকল্প ও কর্মসূচির বরাদ্দে লুটপাট বন্ধের দাবি জানান বক্তারা। অবস্থান ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023