বগুড়ার গাবতলীতে ভালো হওয়ার শপথ নিয়ে আত্মসমর্পন করেছেন গরু চোর সিন্ডিকেটের মূলহোতা শেখ রাশেদুল ইসলাম। উপজেলার নেপালতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুর উদ্যোগে গত বুধবার রাতে ইউনিয়ন পরিষদে এই শপথ নেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন সচেতনতামূল বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান। ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি সনাতন চন্দ্র সরকার ও ওসি (তদন্ত) জামিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জুয়েল, আরিফুল, মহিদুল ইসলাম টুনু, সাখাওয়াত হোসেন লিটন, সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা আক্তার, লাকী বেগম, জেলা মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ড এর সাধারণ সম্পাদক সোহেল রানা, আ’লীগ নেতা লিটন সরকার, ফারুক, বাবু প্রমুখ। সভায় চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু বলেন, নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামের আশিদুল ইসলাম এর গরু চোর বাহিনী জনসম্মুখে চিরদিনের জন্য ভালো হওয়ার শপথ নিয়েছেন। এ জন্য আমরা জাতির জন্ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের মাধ্যমে এই গরু চোরদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও বাল্য বিয়ে, মাদক, জুয়া, ছিনতাই মুক্ত করে এই নেপালতলী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা কমনা করেছেন তিনি।