শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনে খেলার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সকালে কয়েকজন ছাত্র ক্রিকেট খেলতে কলেজ মাঠে আসেন। এ সময় তারা মরদেহ দেখতে পেয়ে খবর দেন। মৃত ওই ব্যক্তির পড়নে জ্যাকেট, জিন্স প্যান্ট ও স্যান্ডেল আছে। মরদেহ উদ্ধারের সময় তার পকেটে পরিচয় শনাক্ত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। তার শরীরে কোথাও আঘাতের চিহ্নও নেই। তবে মরদেহের পাশ থেকে আরও একজোড়া স্যান্ডেল, লাইটার, সিগারেট ও একটি পানির বোতল পাওয়া গেছে। পানির ওই বোতলের গন্ধে ধারণা কারা যায় এতে অন্য কোনো পানীয় দ্রব্য থাকতে পারে।

ওসি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই এর ক্রাইম সিন এসেছে। আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে। তাদের কাজ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023