আজ বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা সদরের আলোহালী পদ্মপুকুরে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা নির্মমভাবে মুক্তিকামী বাঙালীদের হত্যা করে পদ্মপুকুর এলাকায় মাটিচাপা দেয়। স্বাধীনতার ৫১ বছর পরেও উক্ত পদ্মপুকুর পাড়ের গণকবর সংষ্কার কিংবা তা রক্ষণাবেক্ষণের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নাই। মুক্তিযুদ্ধের এ স্মৃতিকে স্মরণীয় ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাতে উদ্বুদ্ধ করতে নবনিযুক্ত বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী এই বধ্যভূমিটি সংস্কার সহ পুণঃনির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং বধ্যভূমির আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতেও তিনি উদ্যোগ নেন। এ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাদ আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।