শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় উপনির্বাচনের মাঠে ২৪ প্রার্থী

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন বাগাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা ঢাকায় অবস্থান করছেন। নিজ দলের শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও মনোনয়ন বোর্ডের কাছে ধরনা দিচ্ছেন তাঁরা। ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) গ্রুপের নেতারাও চাচ্ছেন আসন দুটি। তাঁরাও ঢাকায় তদবির করছেন। মাঠে আছে প্রার্থীরা এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত- সমালোচিত হিরো আলম জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাচ্ছেন। মাঠে আছেন নাট্যাভিনেতা আহসানুল হক মিনু। তিনি চাচ্ছেন নৌকার টিকিট।

বিএনপির ছেড়ে দেওয়া বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) ও গুড়া-৬ (সদর) আসন দুটি দখলে নিতে দুই ডজন সম্ভাব্য প্রার্থী মাঠে নেমে পড়েছেন। বিএনপি বিহীন এ নির্বাচনে সহজে জয় পাওয়ার আশায় দলীয় মনোনয়ন পেতে উঠে পড়ে লেগেছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। দুটি আসনে নৌকার জন্য নারী-পুরুষ মিলে দৌড়ঝাপ করছেন প্রায় এক ডজন নেতা। তারা ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গিয়ে আর এখন পর্যন্ত এলাকায় ফেরেননি। মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা এলাকায় ফিরবেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।

তাঁদের মধ্যে রয়েছেন- বগুড়া-৪ আসনে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তৌহিদুল করিম কল্লোল, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, নন্দীগ্রাম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজা চৌধুরী ও নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিনাহ। তাঁরা কেউ এখন আর এলাকায় নেই। তাঁরা সবাই মনোনয়ন নিতে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, এর আগেও আসনটি আওয়ামী লীগ শরিক দল জাসদকে ছেড়ে দিয়েছিল কিন্তু জয়লাভ করতে পারেনি। এবার নৌকার টিকিট পেলে জয় নিয়ে আসতে পারব ইনশাআল্লাহ।

কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ বলেন, মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকায় থাকব।

এদিকে বগুড়া-৪ আসনটি এবারও চাচ্ছেন ১৪ দলীয় জোটের শরিক জাসদ। দশম ও একাদশ জাতীয় নির্বাচনে আসনটি জাসদকে ছেড়ে দেওয়া হলে দশম নির্বাচনে জয় পেলেও একাদশ নির্বাচনে বিএনপির হাতে চলে যায় আসনটি। এবার উপনির্বাচনে ১৪ দলীয় জোটের হয়ে প্রার্থী হতে চান সাবেক সাংসদ জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন। তিনিও গত এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন নৌকার টিকিট নিতে। রেজাউল করিম তানসেন বলেন, আসনটি বরাবরই আমার ছিল। এবার আমি এবং আমার দল ১৪ দলের নিকট আসনটি চাওয়া হচ্ছে।

এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন চাচ্ছেন আলোচিত-সমালোচিত হিরো আলম। তবে আসনটিতে পার্টির মনোনয়ন দেড় বছর আগেই পেয়েছেন বলে জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তফা শাহীন ফারুক। তিনি বলেন, দল আমাকে আগেই গ্রিন সিগন্যাল দিয়েছে তাই আমি মাঠে আছি। এ আসনটিতে জাতীয় পার্টির আরেক মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আব্দুস সালাম বাবু।

এদিকে জেলার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বগুড়া-৬ সদর আসনে প্রথম দিকে আওয়ামী লীগের দলীয় সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী মাত্র দু’জনের নাম শোনা গেলেও এখন এ সংখ্যা বেড়ে গেছে। দু’জন নারীও রয়েছেন মনোনয়ন চাওয়ার তালিকায়। এ আসনটিও চাইছে জাতীয় পার্টি। দশম ও একাদশ জাতীয় নির্বাচনে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হলেও এবার উপনির্বাচনে ছাড়তে নারাজ স্থানীয় আওয়ামী লীগ। এ আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নের জন্য ঢাকায় অবস্থান করছেন জেলার সহ সভাপতি টি জামান নিকেতা, জেলা সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন, মহিলা লীগের নেত্রী কোহিনুর মোহন, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডঃ লাইজীন আরা লিনাসহ বেশ কয়েকজন। তাঁদের মধ্যে টি জামান নিকেতা বলেন, মনোনয়নের জন্য যে যার দিক থেকে পারছেন, লবিং করছেন। আসনটিতে প্রার্থী হতে চাচ্ছেন নাট্যাভিনেতা মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু। তিনি নৌকার জন্য মনোনয়ন ফরম কিনতে আগ্রহী । মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র থেকে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

এ আসনে জাসদের এমদাদুল হক ১৪ দল থেকে মনোনয়ন চাচ্ছেন। তিনিও ঢাকায় অবস্থান করছেন মনোনয়নের জন্য। আগামী ১ ফেব্রুয়ারি এ শূন্য আসন দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023