শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বগুড়া জেলার সদর থানাধীন সিলিমপুর বসুন্ধরা ডায়াগনিষ্ট সেন্টার এর সামনে ঢাকা-রংপুর মহাসড়ক এর পাকা রাস্তার উপর, সিলেট হইতে নওগাঁগামী এস.আই এন্টারপ্রাইজ (যাত্রীবাহী বাস), যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৬৮৪৩ তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাড়ীর একজন যাত্রীর নিকট হইতে ০২ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা। এ অপরাধে মিলন হোসেন (২১), পিতা-মৃত শহর আলী, মাতা-মৃত শাহারা খাতুন, সাং-সানাদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার)মোঃ মাহফুজ আফজাল এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরিফ আলী এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ আল-আচানুল কবির, এএসআই (নিঃ) মোঃ সরোয়ারদী হোসেন, কং/মোঃ মেকদাদুর রহমান, কং/মোঃ মানিক মিয়া এবং নারী কং/মোছাঃ আঞ্জুরা খাতুন সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023