শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নৌকায় এক মাস ধরে ভাসছিল অর্ধশতাধিক রোহিঙ্গা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

এক মাস সমুদ্রে ভেসে থাকার পর অর্ধশতাধিক রোহিঙ্গা শরণার্থী নষ্ট ইঞ্জিনের একটি কাঠের নৌকায় চেপে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের এক সৈকতে পৌঁছেছে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার সকালে ভেসে আসা এসব রোহিঙ্গা সবাই পুরুষ। এক মাস সমুদ্রে কাটানোর কারণে তারা ক্ষুধার্ত ও দুর্বল ছিল। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ পুলিশের স্থানীয় মুখপাত্র উইনারডি বার্তা সংস্থা এএফপিকে জানান, রোববার সকালে ৫৭ জনকে নিয়ে আসা একটি নৌকা আচেহ প্রদেশে পৌঁছেছে। নৌকাটির ইঞ্জিন নষ্ট ছিল, বাতাস এটিকে আচেহ বাসার জেলার লাডং গ্রামের তীরে নিয়ে আসে।

রোহিঙ্গারা তাদের জানান, তারা এক মাস ধরে সমুদ্রে ভাসছিলেন।

তবে এসব রোহিঙ্গা কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসমান দেড়শতাধিক শরণার্থীর অংশ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ, মিয়ানমার না অন্য কোথাও থেকে তারা যাত্রা শুরু করেছিল, তাও জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023