শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে কৃষকের মাঠে কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক সফিক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকে চলতি মৌসুমের ইরি ও বোরো ধান কাটা সময় হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশে বগুড়ার নন্দীগ্রামে ধান কাটতে মাঠে নেমেছেন উপজেলা কৃষকলীগ। শনিবার সকালে নন্দীগ্রাম উপজেলা কৃষকলীগ আয়োজিত পন্ডিতপুকুর মাঠে কৃষকের জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে ঘরে তোলার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ধান কাটার উদ্বোধন করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক। এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপ-পরিচালক আবুল কাশেম, জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারন সম্পাদক মঞ্জুরুল হক, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাশেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাঈদ রায়হান মানিক প্রমূখ। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক বলেন, ‘কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিতে। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে, আমরা আওয়ামী লীগ, কৃষকলীগের নেতাকর্মীরা ধান কাটায় এগিয়ে এসেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023