শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুস্থ, অসহায়, দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুকে আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে সদস্য সচিব করে ২৪ সদস্য বিশিষ্ট ত্রাণ কমিটি গঠন করা হয়। যাতে জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক কে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

শনিবার বেলা ১১টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সভাশেষে এ কমিটি গঠন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুস্থ, অসহায়, দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষের সঠিক তালিকা প্রণয়ন, স্বাস্থ্য-বিধি মেনে জনগণকে সচেতন করা, নিজস্ব অর্থায়নে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা এবং এসব কাজে সার্বিকভাবে প্রশাসনকে সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023