শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত অন্তত ২০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

রাশিয়ার সাইবেরীয় শহর কেমেরভোতে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। খবর: বিবিসি’র।

দুই তলা কাঠের ভবনে গভীর রাতে আগুন লেগে যায়। দ্বিতীয় তলার পুরোটি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েক ডজন কর্মী ঘটনাস্থলে যায়।

প্রাথমিক তদন্তে জানা যায়, উষ্ণায়নকারী বয়লারের ত্রুটির কারণে আগুন লেগেছিল।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বৃদ্ধাশ্রমটি অবৈধভাবে ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। এর আগে ২০১৮ সালে কেমেরভো শহরের একটি অবকাশ কেন্দ্রে আগুনের ঘটনায় ৩৭ শিশুসহ ৬০ জনের প্রাণহানি ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023