শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার শাজাহানপুরে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

বগুড়ার শাজাহানপুরে লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বাসু দেব দাস (৩৮)। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসু দেব দাস পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি শাজাহানপুরের ডেমাজানি পালপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন রাসেল ও কালাম। তাদের মধ্যে রাসেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর কালামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, বাসু দেবসহ তিনজন মোটরসাইকেলে করে বগুড়া শহর থেকে শাজাহানপুর উপজেলার মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় একই দিক থেকে আসা একটি লরি তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই বাসু দেবের মৃত্যু হয়।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার বলেন, লরিটি জব্দ করা হয়েছে। এছাড়া চালক পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করা হযেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023