শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বন্ধ হচ্ছে না

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ হচ্ছে না। আপাতত এ পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ।

বুধবার দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ইরাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

গণশিক্ষা সচিব বলেন, বৃত্তি পরীক্ষা এমসিকিউ ও এমসিকিউ এর আদলে চার-পাঁচ লাইনের সংক্ষিপ্ত উত্তরে নেয়া হবে। কোনো নোট-গাইড পড়ে পরীক্ষায় উত্তর করা যাবে না। নোট-গাইড থেকে প্রশ্নও করা যাবে না। কেউ প্রশ্ন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৃত্তি পরীক্ষার্থীদের নোট-গাইড বাদ দিয়ে পাঠ্যবই অনুসরণ করার পরামর্শ দেন তিনি।

ফরিদ আহাম্মদ বলেন, বৃহস্পতিবার থেকে ফের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে। অনলাইনে এ আবেদন করা যাবে।

সচিব বলেন, ৩৭ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। ইতোমধ্যে আরও ১০ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। আগামী বছর ফের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। তবে সেটি বিভাগভিত্তিক ক্লাস্টার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। আগামী ২০২৫ সালের মধ্যে মোট প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ইরাব উপদেষ্টা রাকিব উদ্দিন, সহ-সভাপতি নূরুজামান মামুন, যুগ্ম-সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, দপ্তর সম্পাদক রাহুল শর্মা, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ ও শিক্ষা বিষয়ক সাংবাদিকদের অপর সংগঠন বিইআরএফ সাধারণ সম্পাদক এসএম আব্বাস অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023