বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর মাজার স্টেশন সিঙ্গারপাড়া সরকারী রাস্তার পার্শ্বে প্রতাপপুর মৌজায় জনৈক ছায়েত আলী নামক এক ব্যক্তি পানি নিস্কাশনের ব্রীজ বন্ধ করে বাড়ী নির্মাণ ও পাড় না রেখে পুকুর খনন কারায়,বর্ষা মৌসুমের পানি নিস্কাশন হতে না পারা এবং পুুকুরের পাড় দীর্ঘদিন যাবত সংস্কার অভাবে কচুয়া, কালিশকুড়ী ,আটাশী, তেকুন্টিপাড়া ও সিঙ্গার পাড়াসহ ৫/৬ গ্রামের মানুষে চরম দুভোগ। গত বর্ষা শৌসুম থেকে ট্রাক,লরী,টলি বাস চলাচল সম্পূর্ন বন্ধ। প্রতিদিন শত শত ছোট ছোট জানবাহনে জীবনের ঝুঁকি চলছে মানুষ ও পরিবহন করা হচ্ছে ধান-চালসহ বিভিন পন্য। এত কিছুর পরও স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন কর্ত ব্যক্তিদেও যেন চোখেই পড়ছেনা ! এব্যাপারে এলাকা বাসীর পক্ষে জনৈক খয়বর আলী গত ২১.০৯.২০২২ ইং তারিখে কাহালু উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে কোন প্রতিকার না পেয়ে, আবারও এলাকার প্রায় আড়াইশ’ জনের স্বাক্ষর যুক্ত একটি লিখিত অভিযোগ গত ১৫/১২/২০২২ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন, যার অনুলিপি,জেলা প্রশাসক বগুড়া, উপজেলা চেয়ারম্যান কাহালু ও কাহালু প্রেসক্লাব বরাবর প্রদান করেন। অভিযোগটি পেয়ে ঐ দিন বিকেলে সরেজমিনে সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলা হলে তার চরম ক্ষোভ প্রকাশ করেন এবং জানান, ছায়েত আলী প্রভাবশালী ও টাকা ওলা হওয়ায় তিনি এতবড় অন্যায় করেও সকল মহলকে মেনেজ করে পার পেয়ে যাচ্ছেন। এব্যপারে প্রশাসন সহ সকল মহলে আশু পদক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে ছায়েত আলীর সাথে কথা বলা হলে তিনি বলেন আমি বার বার রাস্তাটি সংস্কার ও পুকুরের পাড়ে মাটি দিয়েও ভাঙ্গন ঠেকাতে পারিনি। এর পর আমার আর করার কি আছে।