শান্ত-জাকিরের দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে দারুণ ব্যাটিং করলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দুজনেই পেয়েছেন ফিফটি। জাকির ৫৫ ও শান্ত ৬৪ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১১৯ রান। জিততে আরও ৩৯৪ রান করতে হবে স্বাগতিকদের।

এদিকে ক্যারিয়ারের অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন জাকির হাসান। ৪০তম ওভারে অক্ষর প্যাটেলকে চার মারেন। তারপর একটি ডট বল, তৃতীয় বলে মিড অন দিয়ে সিঙ্গেল নিয়ে ১০১ বলে ৭ চারে ফিফটি করেন তিনি। নাজমুল হোসেন শান্তও পেয়েছেন হাফ সেঞ্চুরি। রবিচন্দ্রন অশ্বিনের বল ঠেলে দিয়ে এক রান নিয়ে ৫০ পূরণ করেন শান্ত। ১০৮ বলে ৬ চারে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি করেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০৪ রান করে ভারত। জবাবে ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশকে ফলো অনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ভারত। দুই উইকেট হারিয়ে ২৫৮ রানে দ্বিতীয় ইনিংসে ঘোষণা করে ভারত। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৫১৩ রানের।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষ বিকেলে ১২ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান করেন দুই উদ্বোধনী ব্যাটার। জাকির হাসান ১৭ ও নাজমুল হোসেন শান্ত ২৫ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে তারা আজ শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করেন। শান্ত ও জাকির হাসান দেখে শুনেই এগোচ্ছে। ইতিমধ্যে তারা ১১৯ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023