শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

বেসরকারি স্কুলগুলোতে আগামী বছরের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি হবে আজ মঙ্গলবার বিকেলে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১২ ডিসেম্বর বেলা ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারি ১৩ ডিসেম্বর বেলা ৩টায় একই ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

এরআগে সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার ২০২৩ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ে দেশের ৫৪০টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। ১ লাখ ৭ হাজার ৮৯০টি আসনের বিপরীতে ৬ লাখ ৩২ হাজার ৯০৩টি আবেদন জমা পড়েছিল।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ১০ ডিসেম্বরে হওয়ার কথা ছিল। সেই তারিখ পরিবর্তন করা হয়। তবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়নি। আগের নির্ধারিত তারিখেই এই লটারি অনুষ্ঠিত হবে।

সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন নেয়া শুরু হয় ১৬ নভেম্বরে, আবেদন চলে ৬ ডিসেম্বর পর্যন্ত। সরকারি বিদ্যালয়ের মতো বেসরকারি বিদ্যালয়গুলোতে ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023