সোমবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রগতিশীল প্রযুক্তি অন্তভুক্তিমুলক উন্নতি বিষয়ের উপর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুল মজিদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক জোহা খন্দকার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মনোয়ার হোসেন, প্রোগ্রামার সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আরেফিন, সাবেক ব্যাংকার আজিজুল হক, সাংবাদিক কেএম বেলাল, শিক্ষার্থী সেজান কামান, হুরাইয়া জান্নাত প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহামুদুন্নবীর।