শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ, রাশিয়ার হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

পশ্চিমাদের ফের কড়া হুঁশিয়ার বার্তা দিলো রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, পশ্চিমা যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে এবং সেই সমস্ত অস্ত্র রাশিয়ার ভেতরের স্কুল ও ঘরবাড়ি ধ্বংসের কাজে ব্যবহার করা হচ্ছে- সেসব দেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তৃতা দেওয়ার সময় ভ্যাসলি নেবেন জিয়া এসব কথা বলেন।

তিনি জানান, গত ৪ ডিসেম্বর দোনেতস্ক অঞ্চলের স্পোর্টস এরেনাতে খাবার পানি বিতরণের সময় সেখানে ইউক্রেনের সামরিক বাহিনী কামানের গোলাবর্ষণ করে।

ইউক্রেনের সেনারা এসব কামানের গোলা পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পেয়েছে। ভ্যাসিলি নেবেন জিয়া বলেন, ইউক্রেনের সেনারা কার্যত শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে।তিনি জানান, ২৭ নভেম্বর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সেনাদের হাতে ডনবাস অঞ্চলে ২২ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৮০ জন আহত হয়েছেন। এর বাইরে বহু সংখ্যক ঘরবাড়ি ও স্কুল ভবন ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সমস্ত হামলায় ইউক্রেন আমেরিকার দেওয়া হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।

ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর এ অপরাধমূলক সমস্ত তথ্য তারা রেকর্ড করছেন। এ সমস্ত অপরাধমূলক তৎপরতার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দেন জিয়া।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৯১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে আসছে। বিশ্লেষকদের পক্ষ থেকে বলা হয়েছে, এই যুদ্ধ কার্যত রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023