শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

বগুড়ার ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

বগুড়ার ধুনটে পানিতে পড়ে গিয়ে মারিয়া খাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলার নিমগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মারিয়া খাতুন ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মারিয়া খাতুন বসতবাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এসময় তার পরিবারেরর লোকজন গৃহস্থালীর কাজ করছিল। এ সময় সকলের অগোচরে শিশু মারিয়া খাতুন হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে খালে গড়িয়ে পড়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে খালের পানি থেকে মারিয়া খাতুনের মৃতদেহ উদ্ধার করে।
ধুনট থানার এসআই অমিত বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ময়নাতদন্তে ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023