বুধবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বুধবার রাতে পুলিশ মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে উপজেলা গোবন্দপুরের সাহারপুকুর বাজারে এলাকা থেকে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নেশাজাতিয় ১৫পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো গোবিন্দপুর ইউনিয়নের পালি মহেষপুর মধ্যেপাড়ার মৃত আব্দুল মন্ডলের ছেলে মোকলেছার মন্ডল ওরফে মকে (৪০) মোল্লাপাড়া গ্রামের শামছুল মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৫) ও আজিমুদ্দিন মোল্লার ছেলে মোতাহার মোল্লা (৪৫)। পুলিশ গ্রেফতারকৃতদেরকে আজ (8 ডিসেম্বর) বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।