শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ আহত ১০

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধে প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। এদের মধ্যে ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকডওর গ্রামে।
একাধিকসূত্রে জানা গেছে, উল্লেখিত চকডওর গ্রামের মৃত জোনাব আলী আকন্দের ছেলে ফিরোজ আকন্দ গত চারবছর আগে একই গ্রামের আলতাবননেছার কাছ থেকে সাড়ে ৩শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছে। কিন্তু একই গ্রামের প্রতিপক্ষরা ওই জমির মালিকানা দাবী করে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় দলবল নিয়ে জমি দখল করতে গেলে প্রবাসী ফিরোজ আকন্দের স্বজনরা বাধা দেয়। এতে বেঁধে যায় উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে জোনাব আলীর স্ত্রী লালবিবি (৬৫), রবিউল ইসলামের স্ত্রী রূপালী আকতার (৩০), সাজেদুর রহমানের স্ত্রী শাপলা বেগম (৩৫), শফিউর রহমান (১৭), সোহান (১৫), রেহেনা বেগম (৭০), সৌরভ (২২), রেজাউল করিম আকন্দ (৫০)সহ মোট ১০জন আহত হয়। এদের মধ্যে লালবিবি, রূপালী আকতার ও শাপলা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023