শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার শেরপুরে বাসচাপায় নিহত ২, আহত ৫

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৫ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন বলেন, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটিযাত্রী শেরপুর শহরের কর্মকারপাড়ার বাসিন্দা গোপাল সরকার (৩২) ও অজ্ঞাতপরিচয় (৩৩) আরেক ব্যক্তি নিহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত হন আরও পাঁচ ব্যক্তি। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটায় তাৎক্ষণিক বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তবে আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার পরপরই বাসটির চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে বাসটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023