শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মুকেশ আম্বানির কোম্পানিতে অংশীদার হচ্ছে ফেইসবুক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির শিল্পগোষ্ঠী রিলায়েন্সের প্রযুক্তি ব্যবসার প্রায় ১০ শতাংশ শেয়ার ৫৭০ কোটি ডলারে কিনতে যাচ্ছে ফেইসবুক। এর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বহুল সমাদৃত হোয়াটসঅ্যাপের ডিজিটাল পেমেন্ট সেবা শুরুর উদ্যোগ তরান্বিত হবে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

 

অন্যদিকে এই চুক্তির মধ্য দিয়ে অঙ্গ প্রতিষ্ঠান জিও ইনফোকমের ভারতের টেলিযোগাযোগ খাতের শীর্ষ অবস্থান ধরে রাখার চেষ্টায় বিপুল ব্যয় মেটাতে রিলায়েন্সের ঘাড়ে যে বিশাল ঋণের বোঝা চেপেছে তা থেকে কিছুটা রেহাই মিলবে।

 

জিও এক বিবৃতিতে বলা হয়, এই বিনিয়োগের মাধ্যমে ফেইসবুক যেমন জিও প্লাটফর্মস লিমিটেডের সর্ববৃহৎ সংখ্যালঘু শেয়ারহোল্ডারে (৯.৯৯ শতাংশ) পরিণত হবে তেমনি কোম্পানিটির মূল্যও বেড়ে ৬ হাজার ৬০০ কোটি ডলারে উন্নীত হবে বলে বলা হয়।

 

জিও ইনফোকমসহ রিলায়েন্সের একগুচ্ছ প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান জিও প্লাটফর্মসের অধীনে পরিচালিত হয়। ডিজিটিলা পেমেন্ট সেবায় ভারতের প্রায় উপচে পড়া বাজারে গুগল পে ও পেটিএম এর মতো প্রভাবশালীদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাচ্ছে হোয়াটসঅ্যাপ। তবে বেটা ভার্সন চালু ছাড়া আর কোনো অনুমোদন এখনও মেলেনি বলে ফেইসবুকের এক মুখপাত্র জানিয়েছেন।

 

ভারতের বাজারে  সবচেয়ে বড় মেসেজিং সেবা দাতার ৪০ কোটি ব্যবহারকারী রয়েছে। অর্থাৎ দেশটির প্রায় ৮০ শতাংশ স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার হয়। এই বিনিয়োগ চুক্তির মধ্য দিয়ে রিলায়েন্সের ই-কমার্স বাজার জিওমার্টের সঙ্গে হোয়াটসঅ্যাপের অংশীদারিত্বও তরান্বিত হবে।

 

গত সেপ্টেম্বর পর্যন্ত রিলায়েন্সের ঋণের পরিমাণ ছিল চার হাজার কোটি ডলারের বেশি। এই অংশীদারিত্ব ২০২১ সালের মার্চ নাগাদ ঋণের বোঝা থেকে রিলায়েন্সের মুক্ত হওয়ার প্রতিশ্রুতি পূরণে প্রয়োজনীয় তহবিলের যোগান দেবে।

 

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রি প্রায় দেড় হাজার কোটি ডলারে সৌদি আরামকোর কাছে তেল ও রাসায়নিক পরিশোধন ব্যবসার এক পঞ্চমাংশ এবং ৩০০ কোটি ডলারে কানাডীয় ইকুইটি ফার্ম ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্টের কাছে টেলিযোগাযোগ টাওয়ার ব্যবসার একটি অংশ বিক্রি করতে যাচ্ছে।

 

যেখানে ব্যবসা শুরুর মাত্র তিন বছরের মধ্যে জিও দেশের সর্ববৃহৎ অয়ারলেস অপারেটরে পরিণত হয়েছে, সেখানে মুম্বাইভিত্তিক রিলায়েন্সও দ্রুতই খুচরো ব্যবসার পরিধি বাড়িয়েছে। এই শিল্পগোষ্ঠীর এখন দেশজুড়ে ১০ হাজারের বেশি আউটলেট রয়েছে, যেখানে মুদি পণ্য, ইলেকট্রনিকস ও তৈরি পোশাক বিক্রি হচ্ছে। ডিসেম্বর প্রান্তিকে  এই দুই ব্যবসার মিলিত রাজস্ব আয় ২৫ শতাংশের বেশি বেড়েছে।

 

জিওতে ফেইসবুকের এই বিনিয়োগের আলোচনা আরও আগেই শুরু হলেও করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে তা স্থগিত ছিল বলে গত মাসে ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছিল।

 

এই বিনিয়োগ চুক্তিতে মরগান স্ট্যানলি আর্থিক উপদেষ্টা এবং এজেডবি অ্যান্ড পার্টনার্স ও ডেভিস পক অ্যান্ড ওয়ার্ডওয়েল পরামর্শক হিসেবে কাজ করেছে বলে জিও জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023