শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ‘করোনা আতঙ্কে’ আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ঢাকাফেরত এক ব্যক্তি করোনা আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন (৫৫)।

 

তিনি একই এলাকার মোন্তাজের ছেলে। তিনি দীর্ঘদিন পেটের পীড়ায় ভুগছিলেন বলেও স্থানীয়রা জানায়।

 

জানা গেছে, আলাউদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে চৈতন্যপুরে গ্রামের বাড়িতে ফেরেন। এ খবর জানার পর ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী গ্রামপুলিশ পাঠিয়ে তাকে ১৪ দিন নাকাটিতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে থাকার কথা বলেন।

 

আলাউদ্দিন সকালে কোয়ারেন্টিনে যাবে বলেও জানান। কিন্তু ওই রাতেই তিনি বাড়ির পাশের একটি আমগাছে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

ধাইনগর ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী জানান, আলাউদ্দিনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার নাকাটিতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪ দিন থাকতে বলা হয়। কিন্তু রাতেই তিনি আত্মহত্যা করেন। কী কারণে আলাউদ্দিন আত্মহত্যা করেছেন, সেটি এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, তিনি করোনা আতঙ্কে এমনটি করেছেন।

 

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023