শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

তুমব্রু সীমান্তে গোলাগুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাব ও ডিজিএফআইয়ের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের এক কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) নিহত হয়েছেন। এছাড়া র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “মাদক চোরাচালানকারীদের সাথে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন।”

সোমবার দিনগত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ২ নম্বর ওয়ার্ড কোনার পাড়ার শুন্যরেখায় সোমবার রাতে গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান রোধে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫, কক্সবাজার। এসময় সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আল-ইয়াকিন র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাংলাদেশের অভ্যন্তরে শুন্যরেখায় অবস্থানরত ১ রোহিঙ্গা নারী আহতের খবর জানিয়েছেন স্থানীয়রা।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, বিশেষ কাজে বান্দরবান সদরে আছি। তেমন বিস্তারিত কিছু জানি না। তবে কোনার পাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023