শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটির বেশি মানুষ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২

দেশে এখন পর্যন্ত করোনার টিকার বুস্টার ডোজ পেয়েছেন পাঁচ কোটি ৮২ লাখের বেশি মানুষ। মঙ্গলবার একদিনেই সারাদেশে ৪৪ হাজারেরও বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৪ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৬৮১ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪৩ লাখ ৬ হাজার ১০৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৮২ লাখ ২১ হাজার ৩০৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে সারাদেশে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ৫ লাখ ২২ হাজার ৮২০ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৩ হাজার ৪১০ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৪৪ হাজার ২২২ জন মানুষ। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

এদিকে, গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকা কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমে এইরইমধ্যে এক কোটি ১৫ লাখ ৭৩ হাজার ১৪৯ জন শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছে ৫ লাখ ১৯ হাজার ৪৬৩ জন শিশু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023