শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে নানার বাড়িতে বেরাতে এসে বালতির পানিতে পড়ে রাবেয়া খাতুন নামের দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে এঘটনা ঘটে। সে দুপচাঁচিয়া উপজেলার ধুপল গ্রামের আপেল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাবেয়া খাতুন কয়েক দিন আগে মায়ের সঙ্গে নন্দীগ্রাম উপজেলার পারশুন গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়ির আঙিনায় সে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি আঙিনায় থাকা বালতির পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন টেরপেয়ে তার মরদেহ উদ্ধার করে। নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023