শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মালয়েশিয়ায় চলতি বছরে ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

মালয়েশিয়ায় চলতি বছরে ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার করা হয়েছে। জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৪৬ জন অভিবাসীকে গ্রেফতার করা হয় বলে অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে।

ইমিগ্রেশনের মহাপরিচালক, খাইরুল জাইমি দাউদ বলেছেন, এই বছরের অভিযানে বেশির ভাগ অভিবাসীকে আবাসিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ২ হাজার ৭৪৮টি আবাসিক বাড়িতে অভিযান চালানো হয়- যা অন্যান্য স্থানের তুলনায় সর্বোচ্চ। ৩ নভেম্বর পর্যন্ত ৪ হাজার ৭৪৫ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়।

তার মতে, কন্ডমিনিয়াম এবং নির্মাণ সাইটে ১ হাজার ৩০টি অভিযান চালিয়ে ৪ হাজার ৬৭৯ অভিবাসীকে গ্রেফতার হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের গ্রেফতারে ম্যাসেজ হোম, জুয়া এবং বিনোদন কেন্দ্র, ব্যবসার জায়গা, বাজার, গাড়ি ধোয়া, নিরাপত্তা প্রহরীর স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

চলতি বছরে গ্রেফতার হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ১৯ হাজার ৯৪৬ জন। শুক্রবার (৪ নভেম্বর) সিনার হারিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমিগ্রেশন পরিচালক খায়রুল জায়মি দাউদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রয়েছে, ইন্দোনেশিয়ানরা সবচেয়ে বেশি ৮ হাজার ৬৭৯ জন, তারপরে মিয়ানমার ২ হাজার ৯৩৯, বাংলাদেশ ২ হাজার ৭৬৭, থাইল্যান্ড ১ হাজার ৩৯৬ এবং ভারত ১ হাজার ২৬০। বাকিরা হলো ফিলিপাইন, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম এবং চীনসহ অন্যান্য দেশে অভিবাসী।

এদিকে অভিবাসী ছাড়াও, অভিবাসন ২৭২ নিয়োগকর্তাকে আটক করেছে যারা অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়েছিল। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অভিযান পরিচালিত হয়েছিল।

কোনো অবৈধ অভিবাসীকে রক্ষা করা বা সহানুভূতি বোধ করা জনগণের উচিত নয়। যারা অবৈধ অভিবাসীকে রক্ষা করতে পাওয়া যাবে তাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫ই এর অধীনে বিচার করা হবে এবং দোষী প্রমাণিত হলে ৫ হাজার রিঙ্গিত জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল জাইমি দাউদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023