শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

সবসময় মনে করবেন আপনি একদম ঠিক কাজ করছেন: নুসরাত

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

টালিউডে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডে নিজেকে বিতর্কে জড়ান এ অভিনেত্রী। সমালোচনাকে কখন পাত্তাই দেন না তিনি। ফের নতুন ভিডিও দিয়ে আলোচনায় এসেছেন নুসরাত।

মাথার ওপর চোখে রোদচশমা, গাঁয়ে নাইটস্যুট, ভিডিওতে একেবারে নো মেপআপ লুকে ধরা দিয়ে নুসরাত ক্যাপশনে লিখেছেন, ‘যাই করুন না কেন লোকে কিছু না কিছু কটাক্ষ করবেনই। তাই সবসময় মনে করবেন আপনি একদম ঠিক কাজ করছেন।’

হিন্দুস্তান টাইমসের খবরে উল্লেখ করা হয়, নুসরাত ও বিতর্ক একসঙ্গে হাত ধরাধরি করে চলে। পার্কস্ট্রিট কাণ্ডে, বিয়ে থেকে সম্পর্ক, সন্তান প্রসব থেকে রাজনীতি কোনো ক্ষেত্রেই বিতর্ক পিছু ছাড়েনি এ অভিনেত্রী। তবে যে কোনো পরিস্থিতিতে সাহসের সঙ্গে লড়াই করেছেন তিনি।

নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিভিন্ন ক্ষেত্রে ট্রোলের সম্মুখীন হয়েছেন নুসরাত। নেটমাধ্যমে একের পর কটাক্ষ ভরে ওঠে তার সোশ্যাল মিডিয়ার পেজে।

ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এ ভিডিও। এ মুহূর্তে ছেলে ঈশান এবং স্বামী যশকে নিয়ে সংসারে মন দিয়েছেন নুসরাত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023