শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর নাগাদ এই ঝড় হবে। তবে এই ঝড়ে বাতাসের গতি বেশি হবে না। সেই সঙ্গে অনেক এলাকায় বজ্রপাত, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে।

 

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, লঘুচাপের প্রভাবে এই মৌসুমে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক। এখন আবহাওয়ার যে পরিস্থিতি তাতে দুপুর ১২টা নাগাদ ঢাকাসহ আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় হবে। তবে ঝড়ে বাতাসের গতিবেগ খুব বেশি হবে না।

 

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় বিজলি চমকানো এবং অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভোলায় ৩৯ মিলিমিটার। এছাড়া সিলেট ও শ্রীমঙ্গলে ২৯ মিলিমিটার,  বগুড়ায় ২৪, বদলগাছিতে ১৮, বরিশালে ১২, টাঙ্গাইলে ১৬, ময়মনসিংহে ১১ মিলিমিটার করে বৃষ্টি রেকর্ড করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023