শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

লং মার্চে গুলিবিদ্ধ ইমরান খান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চের অর্ন্তভুক্ত একটি সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পিটিআই নেতা। বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিটিআই নেতাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে, সমাবেশে ইমরান খানকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করেছে অজ্ঞাত এক বন্দুকধারী।

বোল টিভির সাথে আলাপকালে পিটিআই প্রধান ইমরান ইসমাইল (হামলার সময় যিনি ইমরান খানের পাশে ছিলেন) বলেন, আক্রমণকারী সরাসরি কন্টেইনারের সামনে এসে একটি একে-৪৭ দিয়ে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। এ সময় ইমরান খানের পায়ে তিন থেকে চারটি গুলি লাগে। তিনি জানান, ফয়সাল জাভেদসহ আরও পিটিআই নেতা আহত হয়েছেন।

এদিকে, পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী নিশ্চিত করেছেন, ইমরান খান আশঙ্কামুক্ত, তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023