শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিজ দেশেই বাইডেনের ‘হুঁশিয়ারি’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর কয়েক দিন বাকি আছে। তা নিয়ে এরই মধ্যে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, কোনো প্রার্থী মধ্যবর্তী নির্বাচনের পরাজয় মেনে না নেওয়া দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার বিবিসির অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া বাইডেন আগামী ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমেরিকানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ডেমোক্র্যাট এই নেতা বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা ষড়যন্ত্র এবং বিদ্বেষে ছড়াচ্ছে।

গতকাল টেলিভিশন ভাষণে বাইডেন বলেন, ‘আমাদের অবশ্যই রাজনৈতিক সহিংসতা এবং ভোটারদের ভয় দেখানোর বিরুদ্ধে অপ্রতিরোধ্য কণ্ঠে দাঁড়াতে হবে।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের এই সমস্যার মুখোমুখি হতে হবে, আমরা এটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না।’

তবে বিরোধী রিপাবলিকানরা বাইডেনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তিনি দেশকে বিভক্তি ও বিপথগামী করছেন। মধ্যবর্তী এই নির্বাচনের মাধ্যমে দেশটির কংগ্রেসের দুই আইনসভায় কারা আধিপত্য করবে তা ঠিক হতে যাচ্ছে।

বিভিন্ন পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যেতে পারে, আর সিনেটের আধিপত্য যেকেউ নিতে পারে।

দেশটিতে বর্তমানে মধ্যবর্তী নির্বাচন ঘিরে নির্বাচনি প্রচারণা জমে উঠেছে। ডেমোক্র্যাট প্রার্থীদের জেতাতে প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি প্রচারণার মাঠে নেমেছেন বারাক ওবামাও। অন্যদিকে ট্রাম্পের দলও মাঠ কাঁপাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023