শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার শাজাহানপুরে দিনমজুরের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজের ২দিন পর ধানের জমির আইল থেকে চাঁন মিয়া (৫৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টায় শাজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়ার একটি ধানের জমির আইল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত চাঁন মিয়া উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

নিহতের ভাতিজা তরিকুল ইসলাম জানান, তার চাচা চাঁন মিয়া অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন। পাশাপাশি শ্যালো মেশিন দিয়ে অন্যের কৃষি জমিতে পানি সেচ দিতেন। গত মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুরের দিকে লোকমুখে জানতে পারেন সুজাবাদ উত্তরপাড়া এলাকায় ধানের জমির আইলে তার চাচা চাঁন মিয়ার মরদেহ পড়ে আছে।

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমোর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023