শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাশিয়া-চীনের বিরুদ্ধে যুদ্ধে জেতার সক্ষমতা নেই আমেরিকার: মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

মার্কিন সামরিক বাহিনী হচ্ছে একটি ‘দুর্বল’ বাহিনী। চীন কিংবা রাশিয়ার বিরুদ্ধে একক কোনও যুদ্ধে জেতার সক্ষমতা রাখে না তারা।

ওয়াশিংটনভিত্তিক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘হেরিটেইজ ফাউন্ডেশন’ এক প্রতিবেদনে এ দাবি করেছে।

তবে গবেষণা প্রতিষ্ঠানটি মার্কিন সামরিক বাহিনীর মধ্যে মেরিন সেনাদেরকে শক্তিশালী বলে প্রশংসা করেছে।
রিপোর্টে মার্কিন স্পেস ফোর্স এবং নৌবাহিনীকে দুর্বল বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মার্কিন বিমান বাহিনীকে খুবই দুর্বল বলে মন্তব্য করা হয়।

রিপোর্টে বলা হয়েছে, বর্তমান মার্কিন সামরিক বাহিনী এমন এক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যারা আঞ্চলিক কোনও বড় সংঘাতে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারবে না। একই সময়ে দুটি দেশের সঙ্গে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনী অবশ্যই দুর্বলভাবে অস্ত্র-সজ্জিত বলেও মন্তব্য করা হয়েছে ওই রিপোর্টে।

হেরিটেইজ ফাউন্ডেশনের রিপোর্টে আরও বলা হয়েছে, গত ২০ বছরের সামরিক অভিযানগুলোতে বহু সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে, বিশেষ করে পশ্চিম এশিয়া অঞ্চলে গত কয়েক দশকে মার্কিন সেনা নিহতের সংখ্যা অনেক বেশি।

মার্কিন এই গবেষণা প্রতিষ্ঠানটি মনে করছে, বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিতে একসঙ্গে দুই ফ্রন্টে লড়াই করার আশঙ্কা অনেক বেশি বেড়েছে এবং দিন দিন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আগ্রাসী হয়ে উঠছে চীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023