শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বাড়ছে না বিদ্যুতের দাম, আগের দামই বহাল: বিইআরসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

পাইকারি পর্যায়ে বিদ্যুতের আগের দামই বহাল রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমশিন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার সকালে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল। তিনি বলেন, ‘পাইকারি পর্যায়ে বিদ্যুতের পূর্বের দাম বহাল থাকবে। অর্থাৎ কোনো দাম বাড়েনি।’

বিইআরসির চেয়ারম্যান বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করায় জনমনে এক ধরনের স্বস্তি নেমে আসে। কারণ, পাইকারি পর্যায়ে দাম না বাড়ার কারণে গ্রাহক পর্যায়েও আপাতত দাম বাড়ানোর সম্ভাবনা নেই।

এর আগে গত মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের কথা জানায় বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বাবিউবো) বিদ্যুতের পাইকারি মূল্যহার পরিবর্তনের প্রস্তাব বা আবেদন সম্পর্কিত কমিশন আদেশ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।

এর আগে ২ অক্টোবর বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল জানিয়েছিলেন, আগামী ১৩-১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023