শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

চলতি বছরের এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়। তবে, আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ নভেম্বর থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

সংশোধিত রুটিন অনুসারে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে। এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর।

চলতি বছর এইচএসসিতে প্রতিটি পত্রে পরীক্ষার্থীদের দুই ঘণ্টার পরীক্ষায় বসতে হবে। সকালের পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। লিখিত পরীক্ষায় শেষ হবে দুপুর ১টায়। আর দুপুরে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023