শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতের কানপুরে ট্র্যাক্টর ট্রলি উল্টে ২৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২

ভারতের উত্তর প্রদেশের কানপুর জেলায় ট্র্যাক্টর ট্রলি উল্টে পুকুরে পড়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (১ অক্টোবর) তীর্থযাত্রা শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাক্টরটি ৫০ জন আরোহী নিয়ে উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার সময় কানপুরের ঘটামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। খবর দেয়া হয় পুলিশে। এরপর এলাকাবাসী ও পুলিশের সহায়তায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদির কার্যালয় থেকে টুইটারে দেয়া এক বার্তায় বলা হয়েছে, ‘কানপুরে ট্র্যাক্টর-ট্রলি দুর্ঘটনায় শোকাহত। প্রিয়জনদের যারা হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। আহতদের আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন সকল দায়িত্ব পালন করছে।’

এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023