শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ফের চমক নিয়ে আসছেন বাঁধন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

বাঁধন মানেই যেন গল্প আর গেটআপের চমক। রেহানা-রবীন্দ্রনাথ পেরিয়ে যিনি সবাইকে চমকের অপেক্ষায় রেখেছেন বলিউডের ‘খুফিয়া’ দিয়ে। তবে তার আগেই নতুন চমক নিয়ে হাজির হলেন অভিনেত্রী। প্রকাশ্যে এলো বাঁধনের নতুন ওয়েব সিরিজ ‘গুটি’র লুক। যেখানে তাকে দেখা যাবে নতুন অবতারে- ড্রাগ ডিলারের চরিত্রে। চরকির জন্য এই সিরিজ নির্মাণ করছেন শঙ্খ দাসগুপ্ত। প্রধান চরিত্র সুলতানা হচ্ছেন বাঁধন। দেশীয় ওটিটিতে এটাই প্রথম কাজ অভিনেত্রীর। তিনি বলেন, ‘কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কতটা চ্যালেঞ্জিং- সেটা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে। আমি আসলে খুব খুশি আর কৃতজ্ঞ যে, দেশের প্রজেক্টেও নারীপ্রধান চরিত্রের কাজ হচ্ছে।’

‘গুটি’র গল্প প্রসঙ্গে বাঁধন বলেন, ‘গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। তিনি খুবই ব্রিলিয়ান্ট একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি। চরিত্রটা নিয়ে নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরে আলাপ চলেছে। চরিত্রটা অনেক দিন ধরে নিজের মধ্যে ধারণ করছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023