শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাজা তৃতীয় চার্লস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্যে আসায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাকিংহাম প্রাসাদ থেকে শেখ হাসিনাকে ফোন করেন নতুন রাজা।

ব্রিটেনের প্রয়াত রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চার দিনের সফরে এখন লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

রাজা তৃতীয় চার্লস টেলিফোন আলাপের সময় রানির মৃত্যুতে শোক ও সহানুভূতি প্রকাশ করে রাজ পরিবারের পাশে থাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি এ দেশের জনগণকেও ধন্যবাদ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ আলাপচারিতার সময় শেখ হাসিনা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ অভিহিত করে তাকে কমনওয়েলথের একজন ‘অসাধারণ প্রধান’ হিসেবে তুলে ধরেন। রানির প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদনে তিনি রাষ্ট্রীয় এ শেষকৃত্যে অংশ নিতে এসেছেন বলে রাজাকে জানান।

ব্রিটেনের প্রয়াত রানির সম্মানে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং রাণীর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থণা করা হয়েছে বলে রাজাকে অবহিত করেন।

টেলিফোন আলাপকালে ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে আরোহনের জন্য রাজা তৃতীয় চার্লসকে আবারও অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী ১৯৯৭ সালে বাংলাদেশে রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) সফরের কথা তুলে করেন।

জবাবে রাজা বলেন, “৫০তম এই বর্ষপূর্তিতে বাংলাদেশ সফরের জন্য আমরা উন্মুখ ছিলাম। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দুর্ভাগ্যজনকভাবে তা বাতিল করতে হচ্ছে।”

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা যান। প্রথা অনুযায়ী এরপরই রাজা হয়ে যান রানির বড় ছেলে চার্লস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023