শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

কয়েকদিন ধরে চলা বৃষ্টির প্রবণতা কমে গেছে। বৃষ্টি আরও কমে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে এক সপ্তাহ পর সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামানো হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছিল।

এরপর লঘুচাপটি শক্তিশালী হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ভারতের স্থল ভাগে ওঠে। বাংলাদেশে ও ভারতে বৃষ্টি ঝরিয়ে এটি ক্রমে দুর্বল হয়ে নিঃশেষ হওয়ার পথে।

এদিকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার আকাশে মেঘ আনাগোনা থাকলেও বৃষ্টি নেই। দেখা মিলেছে রোদের।

এর আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় প্রায় সারাদেশে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। ঢাকায় ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ভারতের মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানান নাজমুল হক।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023