শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভিয়েতনামে বারে আগুন: নিহত ৩২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মঙ্গলবার বারটির দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। এসময় ভেতরে থাকা গ্রাহক ও কর্মীরা আটকা পড়েন। ব্যাপক ধোঁয়ায় জরুরি পথও বন্ধ হয়ে যায়।

আগুন থেকে বাঁচতে অনেকেই একটি ব্যালকনিতে আশ্রয় নেন। তবে ওই বারের বেশিরভাগ আসবাবপত্র কাঠের হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী নুয়েন স্যাং বলেন, দমকলকর্মীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের জানানো হয় যে, বারের ভেতরে ৪০ জন আটকা পড়েছেন।

অনেকেই প্রধান দরজা দিয়ে বের হতে পেরেছেন আবার অনেকেই আগুনের তাপে দাঁড়াতেও পারছিলেন না। তারা আতঙ্কিত হয়ে ওপর থেকে লাফ দেওয়ায় অনেকেরই হাত-পা ভেঙে গেছে।

এর আগে ২০১৮ সালে ভিয়েতনামে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়। এছাড়া ২০১৬ সালে হ্যানোই শহরে একটি অগ্নিকাণ্ডে ১৩ জন প্রাণ হারায়। অপরদিকে গত মাসে রাজধানী শহরে একটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় তিন দমকলকর্মী নিহত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023