শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বগুড়ায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বগুড়ায় হারুন ফকির (৪৫) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৭টায় পুলিশ দুপচাঁচিয়া উপজেলার করমজী গুনাহার সড়কের পাশে একটি ধানের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। নিহত হারুন উপজেলার ইসলামপুর বড়বাড়িয়া এলাকার মৃত মঈন ফকিরের ছেলে। হারুন পেশায় একজন ভ্যান চালক।

পুলিশের ধারণা ভ্যান ছিনতাই অথবা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড হতে পারে। জানা গেছে, গত রবিবার বিকেল ৫টার পর হারুন ফকির ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে সে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয় এবং পার্শ্বের এক জঙ্গলে তার ভ্যান পাওয়া যায়। তবে ভ্যানে থাকা ৪টি ব্যাটারি পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহত ভ্যান চালকের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাকে শরীরের বিভিন্নস্থানে ও মাথায় ছুরিকাঘাতসহ পায়ের রগ কেটে দেয়া হয়েছে। তার ব্যবহৃত ভ্যান ঘটনাস্থলের কিছু দূরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আমাদের ধারণা পূর্ব শত্রুতা অথবা ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। তবে খুব শীঘ্রই হত্যার রহস্য উদঘাটন করা হবে। এজন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023