শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জনপ্রিয় নেতা হিসেবে আবারও শীর্ষ স্থানে মোদি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২

টানা তৃতীয়বারের মতো বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন সংস্থা মর্নিং কনসাল্টের এক পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যানে মোদি ৭৫ শতাংশ রেটিং পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছেন। এর আগেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন মোদি। ২০২১-এর নভেম্বর ও ২০২২-এর জানুয়ারির পরিসংখ্যানে এই সাফল্য অর্জন করেন তিনি। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সাফল্যের সঙ্গে মোকাবিলা করে নিজের সেই জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতীয় এই প্রধানমন্ত্রী।

পরিসংখ্যানের তথ্য অনুযায়ী মোদির পরেই রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি। তারা যথাক্রমে ৬৩ শতাংশ এবং ৫৪ শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। ২২ জন বিশ্বনেতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪১ শতাংশ রেটিং নিয়ে পঞ্চম রয়েছেন স্থানে।

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের পরিসংখ্যানে, ৩৯ শতাংশ রেটিং পেয়ে জো বাইডেনের পরে রয়েছেন কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পেয়ছেন ৩৮ শতাংশ রেটিং।

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স বর্তমানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ভারত, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের রেটিং ট্র্যাক করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023